• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:০৬:৪৮ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

পূর্বধলায় টাকা ছাড়া কাজ করেন না সার্ভেয়ার হাদিউল

১৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৪১:০৩

পূর্বধলায় টাকা ছাড়া কাজ করেন না সার্ভেয়ার হাদিউল

নেত্রকোনা প্রতিনিধি: নামজারি বা জমা খারিজ না মঞ্জুরের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের বিরুদ্ধে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।

১৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবরে এমন অভিযোগ আনেন উপজেলার বন্দেরপাড়া (খলিশাউড়) গ্রামের ফজলুল হকের ছেলে মোশায়েত হোসেন রিপন।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বড় ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান রতন। তিনি গত ডিসেম্বরের ২০ তারিখ খলিশাউড় মৌজায় খতিয়ান নম্বর ৭৯১ এর ৫৫৭১ নম্বর দাগে ৪২ শতাংশ জমি ২০২৩ সালের ১৬ জানুয়ারি ৩০১ নম্বর দলিলমূলে জমি ক্রয় করেন।

Ad

জমিটির জমা খারিজের জন্য অনলাইনে আবেদন করা হয়। ৩১৯৫ (৯-১) ২০২৩-২৪ মোকাদ্দমা নম্বরের আবেদনটি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাবনা পাঠানোর পর সার্ভেয়ার মো. হাদিউল ইসলাম মুঠোফোনে অভিযোগকারীকে দেখা করতে বলেন। অভিযোগকারী দেখা করলে সার্ভেয়ার জানান, ওই দাগে খাস জমি রয়েছে এবং এর অনুকূলে প্রতিবেদনের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন। এই টাকা না দিলে আবেদনটি বাতিল ও জীবনেও জমা খারিজ হবে না বলে হুমকি দেন সার্ভেয়ার।

সার্ভেয়ার মো. হাদিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। পরে অভিযোগকারীর পরিচয় দিলে তাকে চিনেন না এবং অভিযোগের বিষয়টি সঠিক না বলেও জানান তিনি।

পূর্বধলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us