• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩৬:৫৩ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, অঙ্গহানি ১ বছরের শিশুর

৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৮:১৪

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, অঙ্গহানি ১ বছরের শিশুর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা নামের তেরো বছর বয়সের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১ বছরের একটি শিশুর দুই হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত মিথিলা আক্তার শিবচর উপজেলার চর বাচামা এলাকার মইজউদ্দিন মাদবরের কান্দি গ্রামের বিলাল সরদারের মেয়ে। হাত-পা বিচ্ছিন্ন গুরুতর আহত  শিশু আয়শা আক্তার একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

Ad
Ad

পরিবার সূত্রে জানা যায়, ১ বছরে ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে রেললাইনে ঘুরতে বের হয় খালা মিথিলা, সাথে ছিল পরিবারের বেশ কয়েকজন সদস্য। রেল লাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে  ঘটনাস্থলেই মারা যায় মিথিলা এবং তার কোলে থাকা ১ বছরে আয়শার হাত-পা বিচ্ছিন্ন হয়।

পরে আহত শিশুকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us