• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৪:১৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

৫ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০১:১৯

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)।

৪ নভেম্বর সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী সরকারি কলেজের পেছনে নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

হতাহতের স্বজনদের বরাতে ওসি জানান, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী ভগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে মনোহরদী হাসপাতালে ও সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু
রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু
১১ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:২৪