• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৭:০৪ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে মা ইলিশ শিকার করায় ৩ জনকে কারাদণ্ড

১৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৪:৪৪

শিবালয়ে মা ইলিশ শিকার করায় ৩ জনকে কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ অক্টোবর বুধবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, নিষিদ্ধ সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকার করায় নদীতে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশের স্বার্থে মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন করা হচ্ছে। এই অভিযান নিয়মিত চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪