• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:১৯ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

৭ এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৯:০৫

দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারের সভাপতিত্বে ও সহ সভাপতি দেওয়ান মো. ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি এবং যায়যায়দিনের জেলা প্রতিনিধি আজাদ মালদার, প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রায়ণ-২ প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম সেলিম, বিটিভি ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নূরুল হুদা সেলিম, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার শিবলু, ফেনী সমিতি ফ্রান্সের সভাপতি বাবু ভূঞা, বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন ও দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান আশ্রাফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিশু নাথ, সাবেক পৌর কাউন্সিলর মহিউদ্দিন জুয়েল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের সাবেক দফতর সম্পাদক শহীদুল ইসলাম তোতা, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মার্কেটের ম্যানেজার মো. শাহজাহান ও মোল্লা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন প্রমুখ।

এছাড়াও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, কোষাধ্যক্ষ জিয়াউল হক পিন্টু, সদস্য জাহিদ হাসান, নাজমুল হক শুভসহ সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বাজার কল্যাণ সমিতি ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া নেতৃবৃন্দ, ড্রাগ সমিতির নেতৃবৃন্দ, রেন্ট-এ কার মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকদের নিয়েই রিপোর্টার্স ইউনিটি গঠিত। ইতোপূর্বে রিপোর্টার্স ইউনিটির অনেক কর্মকাণ্ড চোখে পড়ার মতো নি:সন্দেহে প্রশংসার দাবিদার। সাংবাদিকগণ দেশ-জাতির দর্পণ হিসাবে কাজ করে থাকেন। 
পরে তারা রিপোর্টার্স ইউনিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫

ইফতারের পূর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০



ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯