• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:৩৫ (14-Jul-2026)
  • - ৩৩° সে:
হরমুজে মার্কিন ফি আরোপের পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজে মার্কিন ফি আরোপের পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এ ধরনের উদ্যোগকে ‘জলদস্যুতার’ শামিল বলে মন্তব্য করেছেন।আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘একসময় এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলা হতো।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি বিশ্বাস করি। অথচ তারাই এখন জলদস্যু হতে চাচ্ছে।’এর আগে ১৩ জুলাই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনীর যে ব্যয় হচ্ছে, তার একটি অংশ এ ফি থেকে আদায় করা হবে।ট্রাম্পের এ প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।