• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:২৪ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

কোনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৭:৩১

কোনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কোনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।’

আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে প্রধান উপদেষ্টা সকালে সেখানে যান।

পূজার ছুটি নিয়ে তিনি বলেন, ‘ছুটি একদিন থেকে দুদিন হয়েছে। যা এখন দুদিন থেকে চার দিনে চলে গেছে। ওটাতে আমার কোনো হাত নেই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে। কাজেই সব আনন্দ এখন একত্র হয়ে গেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের অধিবেশন চলবে। সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে। তাই আমি পূজার ছুটিতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এজন্য নিজে থেকেই আপনাদের কষ্ট দিতে চলে এলাম। আগে থেকে তাই শুভেচ্ছা জানিয়ে গেলাম। পরবর্তীতে আবার একদিন আসা যাবে।’

তিনি বলেন, ‘গতবার যখন এসেছিলাম অনেকগুলো কথা বলেছিলাম। তখন বলেছিলাম- আমরা একটা পরিবার। সারা জাতি একটা পরিবার। আর পরিবারে নানা রকম মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে। কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারবে না।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে ধর্মের ও মতের পার্থক্য থাকবে কিন্তু রাষ্ট্র আমাদের কোন পার্থক্য করতে পারবে না। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ববদ্ধ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪





ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩০