• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:২৯:২৪ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

১ জুলাই ২০২৪ সকাল ০৮:০৫:১৯

বেগমগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চৌমুহনী উপশাখার উদ্বোধন করা হয়েছে।

৩০ জুন রোববার চৌমুহনী চৌরাস্তা জেলা সুপার মার্কেটের দোতালায় ব্যাংকটির উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার।

ইউসিবিএল এর ভাইস প্রেসিডেন্ট ও চৌমুহনী ব্রাঞ্চ ম্যানেজার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ব্যাংকের চৌমুহনী শাখার অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শাখার ম্যানেজার মজিবুল হক মজুমদার।

এছাড়াও মাইজদী শাখার ম্যানেজার ইফতেখার করিম, বারির হাট শাখার ম্যানেজার মিজানুর রহমান, সোনাইমুড়ি শাখার ম্যানেজার আবুল ফায়েজ, চৌমুহনীর ব্যবসায়ী ও বেগমগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাচ্চু, নরোত্তরপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
বিশ্বের উষ্ণতম বছর হতে পারে ২০২৬
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:১৬


লিটনের বিশ্ব রেকর্ড
লিটনের বিশ্ব রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৩:৫৮


সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:২২