অনলাইন ডেস্ক: আগামী দুই বছরের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
একই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে ইউজিসির।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ১৮ অক্টোবর রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান।
বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী ২ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই ও প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করতে চায় ইউজিসি।
এই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, ফি জমা, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক প্রশাসনিক সেবা অনলাইনে দেওয়ার ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন দূরে বসেই ভর্তির আবেদন, ফি জমা ও হলের আসনসংক্রান্ত তথ্য জানতে পারেন। পড়াশোনা শেষে সনদ সংগ্রহের জন্যও যেন তাদের বারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন ও ফি জমা দিতে না হয়, সে ধরনের অনলাইন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে আগামী ৫ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা ভাবছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ইন্টার্নশিপের চাহিদা জানাবে। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলো জানাবে, তারা কতজন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দিতে পারবে। ইউজিসি দুই পক্ষের মধ্যে সমন্বয় করবে।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি কমাতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের মতো বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য শিক্ষক নেই। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সহজ করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান। এর মাধ্যমে ভর্তি, হিসাব, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং বৃত্তিসংক্রান্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। উপাচার্য যেন একটি প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি দেখতে পারেন এবং রেজিস্ট্রার ও হিসাব বিভাগের কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে এ জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে একই ধরনের সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলো কীভাবে সমন্বয় ও কাজে লাগানো যায়, তা নিয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের জন্য হার্ডওয়্যার, নেটওয়ার্ক, তথ্য সংরক্ষণব্যবস্থা ও সফটওয়্যারের সমন্বিত উন্নয়ন প্রয়োজন।
কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।
এটিভি/এসটিও
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর মঙ্গলবার রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদরাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।
সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তৃতা দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক ১৮ অক্টোবর রোববার মাদরাসা ময়দান পরিদর্শন করেন।
আরও পড়ুন: আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে গৃহীত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সংসদ সদস্যরা, বিএনপি নেতারা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ১৮ অক্টোবর সভাস্থল পরিদর্শন করেন। সূত্র: বাসস
এটিভি/এসটিও
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয় রাজধানীর আব্দুল গণি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর রোববার সচিবালয়ে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে অফিস করা যাবে বলেও জানান তিনি।
এছাড়া, আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
এর আগে বিকেলে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মন্ত্রিপরিষদ নাসিমুল গনিসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববারের এই বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
এটিভি/এসটিও
অনলাইন ডেস্ক:  ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং চলবে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।
১৮ অক্টোবর রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
আরও পড়ুন: দেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানিদের
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।
বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘ অপেক্ষা ও নানা নাটকীয়তার পর গত ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। যদিও প্রেম-বিয়ের গল্প কখনো প্রকাশ করেননি তারা।
করন জোহর সঞ্চালিত আলোচিত ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম-বিয়ে নিয়ে কথা বলেছেন বিজয়-রাশমিকা। অনুষ্ঠানটির প্রমো প্রকাশ্যে আসার পর, তা নিয়ে চলছে চর্চা।
প্রকাশিত প্রমোর শুরুতেই সঞ্চালক করন জোহর এই জুটিকে ‘ব্লকবাস্টার কাপল’ বলে পরিচয় করিয়ে দেন। এরপর বিজয়ের কাছে জানতে চান, রাশমিকার মতো সুন্দরী তার জীবনে আসার পর তাকে কী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
এ প্রশ্নের উত্তর বিজয় নন, দেন রাশমিকা মান্দানা। তিনি বলেন, “আমিই প্রথম বিয়ের প্রসঙ্গ তুলেছিলাম। বিজয়কে বলেছিলাম, ‘চলো, বিয়ে করে ফেলি।’ বিজয় তখন আমাকে বলেছিল, ‘ঠিক আছে, তুমি আমাকে এক শ বার জিজ্ঞাসা করো।”
রাশমিকার এসব কথা শুনে অবাক হয়ে করন জোহর জানতে চান, ‘তুমি ওকে এক শ বার জিজ্ঞাসা করেছিলে?’ জবাবে রাশমিকা বলেন, “আমি টানা এক বছর বিজয়কে বিয়ের কথা বলেছি।”
এরপর করন জোহর বিজয়ের কাছে তার গল্প জানতে চান। জবাবে বিজয় বলেন, “আমি এতটা বদমাইশ নই।” তার এই মন্তব্য দম্পতির বিয়ের কথাবার্তায় নতুন মাত্রা যোগ করে। এরপর প্রমোতে অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে তাদের পর্দার রসায়ন নিয়েও মজার কথোপকথন হয়। রাশমিকাকে যখন তার ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ সিনেমার সহ-অভিনেতাদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন আল্লু অর্জুনের নাম বলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
এরপর করন জোহর প্রশ্ন রাখেন বিজয়ের কাছে। তার সঙ্গে কোন অভিনয়শিল্পীর পর্দার রসায়ন সবচেয়ে ভালো বলে তার মনে হয়? বিজয় এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, “কেউ না!”
এরপরই বিবাহিত জীবন নিয়ে মজার ছলে বিজয় বলেন, “বিয়ের ১০১ নম্বর নিয়ম—স্ত্রীর কথায় সম্মতি দাও।” বিজয়ের এই মন্তব্য শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন রাশমিকা।
রাশমিকা-বিজয় আলাদা আলাদাভাবে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। আবার জুটি বেঁধে একই সিনেমায়ও কাজ করেছেন তারা। ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি ছিল তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি কখনো ছিল না।
এটিভি/ এইচকে
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের অন্ধকারে থাকা মানুষকে স্বাবলম্বী করার স্বপ্ন থেকে শুরু, সেই স্বপ্নকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার দীর্ঘ পথচলা। ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠায় কয়েক দশকের কাজের স্বীকৃতি পেলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজেই তাঁর হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন।
পুরস্কার গ্রহণের পর ড. ইউনূস বলেন, তাঁর কাজের ৫০ বছরের স্বীকৃতি বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে এবং গ্রামীণ পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করবে। একসময় তিনি উল্লেখ করেন যেসব নারী আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে দূরে ছিলেন, তাঁদের অনেকেই এখন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রয়োজন তুলে ধরছেন এবং নিজেদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন।
একেই সাথে তরুণদের জন্যও ড. ইউনূসের বার্তা স্পষ্ট-‘আমরা চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা।’ তার মতে, শিক্ষাব্যবস্থার লক্ষ্য শুধু চাকরির জন্য প্রস্তুত করা নয়,  বরং সৃজনশীলতা, উদ্যোগ ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখে চলতি বছরের শেষ নাগাদ ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালুর আশাবাদও জানান এই নোবেল জয়ী । পাশাপাশি সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে মন্ত্রণালয়
কেন দেওয়া হয় এই পুরস্কার?  সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের নামেই এর নামকরণ - হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ চালু হয় ২০১৪ সালে। নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রবর্তন করে, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি। নারীর অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের কাজ এ সম্মাননার মাধ্যমে তুলে ধরা হয়।
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ‘হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন কঙ্গোর পানজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী চিকিৎসক ডেনিস মুকওয়েগে, রোহিঙ্গা অধিকারকর্মী ওয়াই ওয়াই নু, মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী নাদিয়া মুরাদসহ, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। ২০২৬ সালে ড. ইউনূসের পাশাপাশি ভারতের স্বনিয়োজিত নারী শ্রমিকদের সংগঠন সেবা- সেলফ এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন-এর পরিচালক রিমা নানাবতী এবং ফ্যাশন ডিজাইনার ও টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টোরি বার্চ এই সম্মাননা পেয়েছেন। এ ছাড়া জর্ডানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর প্রধান মুনা সুখতিয়ান পেয়েছেন বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’।
আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার-১
এদিকে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ড. ইউনূসের নাম ঘোষণার পর দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানান উপস্থিত অতিথিরা। তাঁর এই স্বীকৃতি ক্ষুদ্রঋণ, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সামাজিক ব্যবসা নিয়ে দীর্ঘদিনের কাজকে আবারও আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে।
এটিভি/ এম এইচ আই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আল আমিন অপু।
১৮ অক্টোবর রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বাগবাড়ি মিয়াপুর দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুর্গাৎসবে বাকি সময়গুলো নির্বিঘ্নে কাটবে। দুর্গাপূজা ঘিরে কেউ যেন গুজব না ছড়ান। কোথাও সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: সৌদি আরবে ২ প্রবাসীর মৃত্যুদণ্ড, যা লিখলেন অভিনেতা রওনক হাসান
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: বাংলাদেশের পর্যটন খাতে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।
১৮ অক্টোবর রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় পর্যটন মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। আমাদের এই ভূখণ্ডে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সিলেটের চা-বাগান। বর্তমান সরকার দেশের পর্যটন খাতকে বিদেশী বিনিয়োগ স্বাগত জানাবে।’
মন্ত্রী আরও বলেন, ‘জাপান বাংলাদেশের পুরনো বন্ধু। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীগণের যেকোনো সহযোগিতায় সরকার সদা প্রস্তুত। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সরকার উইন উইন সিচুয়েশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করতে চায়।’
জাপানি প্রতিনিধিরা বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগে আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।
আরও পড়ুন: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
এ সময় বিনিয়োগকারীগণের পক্ষ থেকে Tourism and Hospitality খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়া হয়।
জবাবে পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল বিনিয়োগকারীদের পর্যটন স্পট পরিদর্শনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’
এটিভি/ এম এইচ আই
বিনোদন ডেস্ক: সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এসবের ভিড়ে বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেতা রওনক হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানার সময় এবং এর পেছনে ভিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেতা।
স্ট্যাটাসে রওনক হাসান লিখেছেন, ‘শির/ উচ্ছেদ হবার পর আমরা জানলাম। আরো জানলাম পাইক্কা সহকর্মীর করা ভিডিওর ভিত্তিতেই তাদের এই পরিণতি!!! আহারে!!!’
আরও পড়ুন: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
রওনক হাসানের এই বক্তব্যে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেরিতে জানার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি সহকর্মীর ধারণ করা ভিডিওর ভিত্তিতে তাদের এমন পরিণতি হয়েছে বলে যে তথ্য তিনি উল্লেখ করেছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট কারণ, ভিডিওটির প্রকৃতি এবং মামলার বিস্তারিত তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া জরুরি।
এটিভি/ এইচকে
অনলাইন ডেস্ক: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি নতুন উদ্যোগে এ অনুদান ঘোষণা করেছে কানাডা।
১৮ অক্টোবর রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার কানাডীয় হাইকমিশন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সারাই ১১ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করেন। এ সফরের উদ্দেশ্য ছিল কৌশলগত অংশীদারির মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা।
বায়োএন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার : কানাডার কৃষি খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তার জন্য।
আরও পড়ুন: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে মন্ত্রণালয়
কোওয়াটার ইন্টারন্যাশনালকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার : নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহজ করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য। বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডিয়ান ডলার : অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার জন্য।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) ৪০ লাখ কানাডিয়ান ডলার : ব্যবসাপ্রতিষ্ঠান গুলোর অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তা করার জন্য।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮
এই ঘোষণা কানাডা ও বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের ধারাবাহিকতার একটি বড় উদাহরণ।
সফরকালে রণদীপ সারাই প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী সারাই কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যানচালক শাখাওয়াত হোসেন হত্যা ও অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
১৮ অক্টোবর রোববার বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া এলাকায় অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এটিভি/এইচকে
বিনোদন ডেস্ক: এবার আইনি জটিলতায় জড়ালেন বলিউড ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। জামিন অযোগ্য ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেছিলেন রাখি। সেই যুবক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। এ কারণে যোগীরাজ্যে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলো।
প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ২০১০ সালের। ওই সময় টিভির পর্দায় ‘রাখি কা ইনসাফ’ নামে একটি শো হতো। দাম্পত্য কলহ সমাধানের জন্য লক্ষণ আহিরওয়ার নামে এক যুবক স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ওই শোয়ে। সেখানে ওই যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেন সঞ্চালক রাখি সাওয়ান্ত।
আরও পড়ুন: এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী কৃতি স্যানন
আত্মঘাতী যুবকের পরিবারের অভিযোগ―শোয়ের সেই কটাক্ষের পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অবসাদে ভুগতে থাকেন লক্ষণ আহিরওয়ার। পরবর্তীতে অতিরিক্ত মদ্যপান শুরু করেন। তার আত্মহত্যা করার পরই অভিনেত্রীর বিরুদ্ধে উত্তর প্রদেশের ঝাঁসি থানায় অভিযোগ করেছিলেন যুবকের মা সাবিত্রী প্রেম। এ কারণেই আদালতে তার বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলো।
জানা গেছে, এ ঘটনায় অভিনেত্রী রাখি বারবার আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল জেলা আদালত। তবে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার পাকাপোক্ত না হলেও বিতর্কে পাল তুলে প্রায়ই চর্চা আর শিরোনামে থাকেন রাখি। আর সমালোচনা যেন তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু এবার অতীতে বেফাঁস মন্তব্যের কারণে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের ২ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় তলব করা হয়।
১৮ অক্টোবর রোববার মন্ত্রণালয়ে তাকে তলব করে রাষ্ট্রদূতকে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার। পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রসঙ্গে বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে সরকার এখনো কিছু জানতে পারেনি। তবে বাংলাদেশ চিঠি দিয়ে তথ্য জানতে চেয়েছে।
এ সময় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড ‘আমাদের জন‍্য’ বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে যে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ‍্যন্তরে ‘ব‍্যভিচারে’ লিপ্ত ছিলেন দুই বাংলাদেশি, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ‍্য। ওই আইন অনুযায়ী আদালত ব‍্যবস্থা নিয়েছে; কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার কোনো কিছুই পায়নি। বাংলাদেশ তাই দুজনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।
নিহত দুজনের সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, বিচারে কোনো আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না— এসব বিষয়েও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো বিস্তারিত তথ্য।
এটিভি/  এম এইচ আই
ডেস্ক রিপোর্ট: ঢাকাই মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে ফুটি কার্পাস তুলার গবেষণায় সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে পুনরুদ্ধারকৃত মসলিন তৈরির প্রযুক্তি দ্রুত ও কার্যকরভাবে বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
১৮ অক্টোবর রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ‘ঢাকাই মসলিন তৈরির কাঁচামাল ফুটি কার্পাস তুলার জাত উন্নয়ন সংক্রান্ত সেমিনার’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাই মসলিন বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও বস্ত্র ঐতিহ্যের অনন্য নিদর্শন। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে পরিচালিত গবেষণায় ইতোমধ্যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। বিশেষ করে ফুটি কার্পাস তুলার জাত, জিনগত বৈশিষ্ট্য ও আঁশের গুণগত মান নিয়ে চলমান গবেষণা মসলিনের টেকসই উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
তিনি বলেন, এখন অন্যতম প্রধান দায়িত্ব হলো পুনরুদ্ধারকৃত মসলিন তৈরির প্রযুক্তি বেসরকারি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। দক্ষ তাঁতি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা গেলে মসলিনের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণ সম্ভব হবে। এর স্বকীয়তা ও গুণগত মান বজায় রেখে উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির সুযোগ সৃষ্টি করা গেলে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা সম্ভব।
আরও পড়ুন: সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
গবেষণায় সহায়তার বিষয়ে মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটি কার্পাস ও মসলিন গবেষণার অগ্রগতি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গবেষণার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, মসলিনের ঐতিহ্য সংরক্ষণ করে একে আরও শক্তিশালী করা এবং দেশি-বিদেশি বাজারে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। এ ক্ষেত্রে গবেষণার বিকল্প নেই। গবেষকেরা যাতে প্রয়োজনীয় সহায়তা পান এবং নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
তাঁতশিল্পের প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ১৯৭৭ সালে বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে এ খাতের উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়। প্রান্তিক তাঁতিদের আর্থিক সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তাঁত ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এসব উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী তাঁতিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদন সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, ফুটি কার্পাসের গবেষণা, মসলিন প্রযুক্তির হস্তান্তর, তাঁতিদের দক্ষতা উন্নয়ন এবং কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তুলতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ঐতিহ্যবাহী বস্ত্র পণ্যের স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান বাড়াতে হবে।
গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের গবেষণা, সুচিন্তিত মতামত ও পরামর্শ ঢাকাই মসলিনকে এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মিসরের কটন রিসার্চ ইনস্টিটিউটের তুলা প্রজননবিষয়ক প্রধান গবেষক ড. আহমেদ মোহাম্মদ আবদেলমোঘনি আবদুলবাকি, দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উদ্যোক্তারা  উপস্থিত ছিলেন।
এটিভি/ এইচকে
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৮ অক্টোবর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডাকা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
এর আগে, ১৭ অক্টোবর শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে আমাদের যা যা জানার দরকার, সবকিছুই আমরা জানতে চেয়েছি। এখন ওনাদের উত্তর আসুক, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি বলতে পারব।
উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত ১৪ অক্টোবর বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই ২ বাংলাদেশি হলেন- নজরুল ইসলাম ও সুইটি আখতার।
এটিভি/এসটিও
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলামের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৮ অক্টোবর ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮
আলোচনায় প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্বের সাথে স্থান পায়। এছাড়া শান্তিরক্ষা কার্যক্রমে দুই দেশের প্রশংসনীয় ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়ে বিশদ মতবিনিময় হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এটিভি/ এম এইচ আই
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর সোমবার সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৮ অক্টোবর রোববার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর ৭টি ইউনিটকে প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা প্রদান
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
এটিভি/এসটিও
রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তরুণ মো. সাইমুন ইসলাম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অবদানের জন্য বাংলাদেশ সরকারের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তিনি।
১৮ অক্টোবর শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন সাইমুন।
তিনি রাঙামাটি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন যুব সংস্থার রাঙামাটি সদর উপজেলা প্রধান সমন্বয়কারী। তাঁর এই অর্জনে গর্বিত সংগঠনটির সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের কাছে সাইমুনের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের তরুণদের সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি।
স্বপ্নবুনন যুব সংস্থার অন্যতম কর্নধার নূর তালুকদার মুন্না এক মন্তব্যে বলেন, উদ্যমী, সৃজনশীল ও পরিচ্ছন্ন মানসিকতার অধিকারী সাইমুন ইসলাম তাঁর কর্মদক্ষতা, সুদূরপ্রসারী পরিকল্পনা, ত্যাগ, নিষ্ঠা এবং মানবকল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে এই অর্জনকে সম্ভব করেছেন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, আন্তরিকতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সাইমুন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা বিভাগে নির্বাচিত দুজনের একজন।
সাইমুন ইসলামের এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, পরিশ্রম ও মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে ‘স্বপ্নবুনন’সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে কাজ করে আসছেন তিনি।
শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে তরুণদের বিকাশ, নেতৃত্ব তৈরির পাশাপাশি তাঁদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন সাইমুন। দীর্ঘদিনের উদ্যোগ, অভিজ্ঞতা ও অর্জনের সমন্বয়ে তৈরি হয়েছে তাঁর ৬৯ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রোফাইল। উপজেলা ও জেলা পর্যায়ের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার মধ্য দিয়ে তাঁর কাজের স্বীকৃতি মিলেছে।
ভৌগোলিকভাবে দুর্গম রাঙামাটিতে থেকে জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনকে নিজের জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সাইমুন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, পরিকল্পনা, নিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থাকলে প্রত্যন্ত অঞ্চলের তরুণেরাও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন।
সাইমুন ইসলাম জানিয়েছেন, তাঁর এই অর্জনের পেছনে রয়েছে পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা। যাঁরা বিভিন্ন সময়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সাইমুনের এই সাফল্য রাঙামাটির তরুণদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে তরুণদের কার্যকর অংশগ্রহণ যে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেতে পারে, তাঁর অর্জন সেই বার্তাই তুলে ধরে।
সাইমুন আশা করেন, এই সম্মাননা তাঁর দায়িত্ববোধ আরও বাড়াবে এবং মানুষের কল্যাণে কাজ করার নতুন প্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও তরুণদের দক্ষতা বিকাশে কাজ চালিয়ে যেতে চান তিনি।
এরআগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা যাবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগকে কাজে লাগাতে হবে।
তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার স্টার্টআপ তহবিল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এটিভি/ এম এইচ আই
অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।
১৮ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৭ দিনে মারা গেছেন ১০৩ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হামে থামছেই না মৃত্যু, উপসর্গে একদিনে ৭ শিশুর প্রাণহানি
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৮৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪০০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন। এ পর্যন্ত মোট ৯৮ হাজার ৮৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ১ হাজার ৫৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৬১ জন, খুলনায় ২৯০ জন, বরিশালে ১৯৯ জন, রাজশাহীতে ২০০ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন।
এটিভি/ এইচকে
অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে হবে।
তিনি বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়, একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ।
১৮ অক্টোবর রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে নীতিগতভাবে এ দাবির সঙ্গে একমত। তবে বিষয়টি বাস্তবায়নে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শেখ রবিউল আলম এমপি বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরণের নিষ্ঠা প্রয়োজন। এ সময় মন্ত্রী ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এটিভি/ এম এইচ আই
ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কুমারভঘাতি এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে বিজিবি।
১৮ অক্টোবর রোববার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত তিনজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও অনুপ্রবেশ প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এটিভি/এইচকে
ডেস্ক রিপোর্ট: পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখা এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অথবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৮ অক্টোবর রোববার সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশিজাতীয় পতাকা অর্জনকারী ৭টি ইউনিটকে এই গৌরবময় স্বীকৃতির মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় পতাকা সেনাবাহিনীর যে কোনো ইউনিটের জন্য শুধু একটি পতাকা নয়, এটি তার গৌরবময় ঐতিহ্য, বীরত্ব, শৃংখলা ও দেশপ্রেমের প্রতীক। লাল-সবুজের এই পতাকার সঙ্গে মিশে আছে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য বীরের আত্মত্যাগের ইতিহাস। জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রতি রাষ্ট্রের আস্থা, স্বীকৃতি ও সম্মানের প্রতিফলন ঘটে। অতীতের গৌরব ও বীরত্বপূর্ণ আত্মোৎসর্গের মহিমান্বিত ধারাবাহিকতায় জাতীয় পতাকা তাদের বর্তমান দায়িত্ব পালনে নতুন উদ্যম সঞ্চার করবে এবং ভবিষ্যতের সাফল্যের পথে অঙ্গীকারের প্রতীক হিসেবে ভূমিকা রাখবে।
এ বছর পতাকা পেয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স (এডি) রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
এর আগে সাভার সেনানিবাসের পৌঁছে সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও নৌ বাহিনী প্রধান, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিরা।
এটিভি/এসটিও
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধ এবং ডেঙ্গু আক্রান্ত ও ঝুঁকিতে থাকা অসহায়-দুঃস্থ মানুষের সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
১৮ অক্টোবর রোববার বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এক মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ।
আরও পড়ুন: হামে থামছেই না মৃত্যু, উপসর্গে একদিনে ৭ শিশুর প্রাণহানি
প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, ‘ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সুরক্ষাই ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায়। বিশেষ করে আমাদের সমাজের অসহায় ও দুঃস্থ মানুষেরা মশারি ব্যবহারের অভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। জেলা পরিষদের এই ক্ষুদ্র চেষ্টা তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা হলেও স্বস্তি দেবে। জনগণের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
​তিনি উপস্থিত সকলকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের অনুরোধ জানান, যাতে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব হয়।
​অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সুবিধাবঞ্চিত মানুষেরা জেলা পরিষদের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এটিভি/এইচকে
স্পোর্টস ডেস্ক: ফ্লাইট না থাকায় ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১৮ অক্টোবর রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।
এটিভি/ এমে এইচ আই
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ শিশু। ১৮ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু, সিলেটে ২ শিশু, ময়মনসিংহে ১ শিশু ও খুলনায় ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৯৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ শিশুতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১২২ শিশুতে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ শিশু।
এটিভি/এসটিও
বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের দিকে পাড়ি জমিয়েছিলেন এই দূরদেশে। এরপর থেকেই টানা তিন বছর ধরে অবস্থান করছেন। এবার জানা গেল সেখানে তার স্থায়ী হওয়ার খবর।
স্থানীয় সময় ১৭ অক্টোবর শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন চিত্রনায়িকা। খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
আরও পড়ুন: ইরানের সংসদে নতুন প্রতিরক্ষা মন্ত্রী মেহেরদাদ আখলাকি কেতাবচি
জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল। এছাড়াও এ সময়ের মধ্যে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন এই অভিনেত্রী।
অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী।
প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে এই গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।
এটিভি/এইচকে
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১১১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
১৮ অক্টোবর রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ৯টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৮টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ৯টি ট্রাক, ১৩টি ক্যাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৬১টি বাস, ১৩টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫২২টি গাড়ি ডাম্পিং ও ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
এটিভি/এসটিও
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশের ওয়াইনরাইটে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ও আগুনের কারণ জানায়নি কর্তৃপক্ষ।
১৭ অক্টোবর শনিবার রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে  প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগিন্টি বলেন, ঘাঁটিতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। আগুন তখনো সক্রিয় ও বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ঘাঁটিতে একটি গুরুতর ঘটনার পর আগুন লাগে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘাঁটি থেকে সহায়তা চাওয়া হয়। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সৌদি জোটের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওয়াইনরাইটে অবস্থিত ঘাঁটিটি কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র। এখানে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। সেনাসদস্যদের প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতিতে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটিভি/ এম এইচ আই
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির পার্লামেন্ট অনুমোদন দিলো মেহেরদাদ আখলাকি কেতাবচিকে।
১৮ অক্টোবর রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। নতুন দায়িত্ব নিয়ে আখলাকি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালালে তার জবাব হবে অপ্রত্যাশিত ও ব্যাপক।
পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আখলাকির পক্ষে ২৩৭টি এবং বিপক্ষে ১৫টি ভোট পড়ে। মোট ২৭৭টি ভোটের মধ্যে কোনো ভোটই বাতিল বা বিরত হিসেবে গণ্য হয়নি। ভিডিও সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে তার পক্ষে ও বিপক্ষে বক্তব্য শোনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনাও পর্যালোচনা করেন আইনপ্রণেতারা।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত হন। এরপর মাজিদ এবন আল-রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফলে কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান হলো।
আরও পড়ুন: ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ দমাতে গিয়ে আহত ১৫০ পুলিশ
আইনপ্রণেতাদের উদ্দেশে আখলাকি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালালে ইরানের জনগণ ও ইসলামি যোদ্ধাদের জবাব হবে অপ্রত্যাশিত ও ব্যাপক। এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যেসব পরিণতি তৈরি হবে, তার দায় ওয়াশিংটন ও তার মিত্রদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
আখলাকি আরও দাবি করে বলেন, গত ৩৫ বছর ধরে তিনি শত্রুদের হত্যার তালিকায় রয়েছেন। একই সঙ্গে ইরান যাকে প্রতিরোধ ফ্রন্ট বলে অভিহিত করে, সেটিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি।
নতুন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো, সামরিক গবেষণা জোরদার করা এবং বর্তমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোকে আরও কার্যকর করাই হবে তার প্রধান লক্ষ্য।
দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাকি। এর আগে তিনি দেশটির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এ্যাজেন্সী
এটিভি/ এম এইচ আই
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
১৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবির নাটোর ক্যাম্পের একটি দল। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এটিভি/এইচকে
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-আরিচা মহাসড়কের সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন।
১৮ অক্টোবর রোববার দুপুরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
সাভার উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা অপসারণ, মাটি ভরাট, প্যালিসেডিং, সারফেস ড্রেন নির্মাণ, নিরাপত্তাবেষ্টনী স্থাপন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে এলাকাটিকে সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় ১৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এতে প্রকল্প ব্যয় উল্লেখ করা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৫৮৫ টাকা। এ ছাড়া প্রকল্প এলাকায় প্রায় ১০ হাজার টন ময়লা অপসারণ এবং ৮ হাজার ৮০০ বর্গমিটার এলাকায় মাটি ও বালু ভরাটের তথ্য দেওয়া হয়েছে।
প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কের পাশের মাটি ধরে রাখা এবং ঢাল সুরক্ষার জন্য প্যালিসেডিং বাঁধ নির্মাণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ঘাস রোপণ করা হয়েছে। নিরাপত্তার জন্য এমএস পাইপের ফ্রেমিং ও নেটিং দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। সড়কের নিরাপত্তা বাড়াতে এমএস পাইপে রোড রিফ্লেক্টর স্টিকারও স্থাপন করা হয়েছে।
এ ছাড়া প্রকল্প এলাকায় ১২০টি বৈদ্যুতিক বাতি স্থাপনের তথ্য রয়েছে। বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে ১ কিলোওয়াট ক্ষমতার দুটি সোলার সিস্টেম এবং পরীক্ষামূলকভাবে ১ কিলোওয়াট ক্ষমতার একটি উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রকল্পের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্ভিস শেড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য তিনজন নাইটগার্ড ও একজন মালি নিয়োগের তথ্য প্রকল্প পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
প্রকল্প এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলার নার্সারি থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, নিম, সুপারি, তাল, মাধবী লতা, সিজিয়াম, ঝাউ, রঙ্গন ও অন্যান্য শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে এ তালিকায়।
প্রকল্পের তথ্যপত্রে নিমগাছ ১ হাজার ২৭০টি, সুপারি ৩ হাজার ৮১৫টি, তালগাছ ৬০টি, মাধবী লতা ৬৭০টি, সিজিয়াম ৮৫টি, ঝাউগাছ ১৯০টি এবং রঙ্গন ফুলের গাছ ৭৮০টির কথা উল্লেখ রয়েছে। তবে তালিকায় দেওয়া কয়েকটি সংখ্যার সঙ্গে সর্বমোট সংখ্যার অসংগতি রয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সাভার উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে কারিগরি সহযোগিতা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাভার।
এটিভি/ এম এইচ আই
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির মামলায় গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার তাকে কাতারে গ্রেফতার করা হয়।
১৮ অক্টোবর রোববার ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। গত বছর এসব মামলা দায়ের করা হয়।
দুদকের দায়ের করা প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে।
আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
এসব অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, দুদকের দ্বিতীয় মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। আর তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।
অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বাংলাদেশেই নয়, সমগ্র পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।
সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। এই দেশে বারবার অসুরের আবির্ভাব হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাদেরকে পরাজিত করেছে।
১৮ অক্টোবর রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রমনা কালী মন্দিরের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে এটাকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল। পরে ১৯৭৩ সালে এটাকে পুরোপুরি ধ্বংস করা হয়। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাদের হাতেই এই অপকর্ম হয়েছিল। এরপর ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই রমনা কালী মন্দির পুনঃস্থাপিত হয় এবং তখন থেকেই এটাকে আবার পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে সবসময় অপব্যাখ্যা দেওয়া হয়, অপপ্রচার করা হয় ।
তিনি বলেন, আমরা খুব দৃঢ় কণ্ঠে, জোর গলায় বলতে পারি- বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও আছে বলে আমার জানা নাই। সনাতন ধর্মাবলম্বীদের যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
বক্তব্যের শেষে তিনি পূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।
এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, সদস্য সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এটিবি/এম এইচ আই
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি ৫ আগস্ট পর্যন্ত মজলুম ছিল, কিন্তু এরপর তারা দ্রুত অতীতের কথা ভুলে গেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।
তিনি বলেন, বিএনপি বদলে গেলেও আমরা বদলাব না। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব। এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাবার যোগ্য নয়, আজ থেকে সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বিরোধী দল।
১৮ অক্টোবর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি) উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে এবং বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন থেকে বঞ্চিত করা রাষ্ট্রের জন্য অপরাধ। তার মতে, এই আন্দোলন শুধু ১১ দলের নয়, বরং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলন।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের মুখে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস শুনতে শুনতে জাতি বিরক্ত হয়ে গেছে। সরকার এত দ্রুত প্রতিশ্রুতি থেকে সরে আসবে, আমরা তা কল্পনাও করিনি।
আরও পড়ুন: মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
তিনি বলেন, বিএনপি নিজেরাই দাবি করেছে, জুলাইয়ে তাদের ৮৪৮ জন কর্মী শহীদ হয়েছেন। শহীদদের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা। শেখ হাসিনা জাতির সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা না করার পরিণতি ভোগ করেছেন; বিএনপিরও সেই ভুল করা উচিত হবে না। জুলাই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব ও ৭ দফা অঙ্গীকার রয়েছে, যার অনেক কিছুই বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি এমন আচরণ করছে, যেন জুলাই সনদ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, সরকারকে বুঝতে হবে জনগণ কী চায়। প্রধানমন্ত্রী একাধিকবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। নির্বাচনের আগে বিভিন্ন কার্ড বিতরণ নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি করে, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে না বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে ব্যর্থতার কারণেই ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে এগিয়ে এসেছিল।
তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায়ের ক্ষেত্রে দ্বৈত অবস্থান নিয়েছে,সরকার গঠনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায় উপেক্ষা করছে। জুলাই সনদ কার্যকর করতেই হবে; অন্যথায় সংবিধান সংস্কার নিয়ে সংকট আরও গভীর হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সনদের একাধিক ধারা লঙ্ঘন করেছে। সংস্কার পরিষদ গঠনের দাবি ছিল সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য।
আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
তিনি বলেন, জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা। তার অভিযোগ, সরকার রাষ্ট্রকে জনকল্যাণের পরিবর্তে ব্যবসায়িক স্বার্থের দিকে ঠেলে দিচ্ছে। জুলাই সনদের মৌলিক চেতনা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও তিনি সতর্ক করেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের অন্যতম গুরুত্বপূর্ণ লিখিত রাজনৈতিক দলিল হলো জুলাই সনদ। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং জবাবদিহি নিশ্চিত করাই এর মৌলিক উদ্দেশ্য।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর ও গণভোটের মাধ্যমে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে; এখন প্রধান দায়িত্ব হচ্ছে তা বাস্তবায়ন করা। সনদের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেই সংবিধানের দোহাই দেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে এবং এ ক্ষেত্রে এবি পার্টি প্রস্তুত।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।
সভায় উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, বরিশাল সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, গণপরিবহনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক প্রকৌশলী এম শাহেদুল ইসলাম, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, গাজীপুর মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক ও শাব্বির আহমেদ তামিম, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু ও মোহসীনুল হক চৌধুরী, সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা ও আমেনা বেগম, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, সহ প্রকাশনা সম্পাদক ফিরোজ কবির, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা এবং প্রবাসীবিষয়ক সহসম্পাদক নুরুন্নবী নয়ন, গাইবান্ধা জেলা আহ্বায়ক খাইরুল ইসলাম, নরসিংদী সমন্বয়ক কাজল মিয়া, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উস্কানি ও গুজব প্রতিরোধে সার্বক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারী করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
১৮ অক্টোবর রোববার দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমাণ্ডার এএসপি তরিকুল ইসলাম।
শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে তরিকুল ইসলাম। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন-চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সাইবার মনিটরিং সেল গঠন করে এসআরবি’র দুজন সদস্য ২৪ ঘণ্টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করছে। কেউ উস্কানিমূলক কিছু পোস্ট করলে বা গুজব ছড়ানে তাৎক্ষনিক তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে। তবে এখন পর্যন্ত গুজব বা উস্কানিমূলক কোন পোস্ট খুঁজে পায়নি এসআরবি’র বিশেষ এ সাইবার মনিটরিং সেল। অনুরূপভাবে রাজশাহীতেও এসআরবি-৫ সদর দপ্তরে সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
এসআরবি’ কোম্পানী কমাণ্ডার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ টি পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব সদস্যরা। অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
এটিভি/ এম এইচ আই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
১৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এটিভি/এইচকে
ডেস্ক রিপোর্ট: দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে আগামী ৩ দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৮ অক্টোবর রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল কমেছে, যা আগামী ৫ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এসময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলও কমেছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তিস্তা নদীর পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে এবং ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।
এটিভি/এসটিও
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের নিয়ে আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৪৫ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মো. আব্দুল বাতেন (বাতেন বিপ্লব)।
১৮ অক্টোবর রোববার ভোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
মিনি ম্যারাথনে অংশ নিতে কাকডাকা ভোরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন ক্লাবের সদস্যরা। তাদের স্ত্রী-সন্তানেরাও প্রতিযোগিতায় অংশ নেন। বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে নারী ও পুরুষ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে মিনি ম্যারাথন ছাড়াও দাবা, টেবিল টেনিস, ব্রিজ, এয়ারগান শুটিং ও লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগামী ২০ অক্টোবর নৈশভোজ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হবে।
এটিভি/এসটিও
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তরুণ ও কিশোরদের উদ্বুদ্ধ করতেও সংগঠনটি কাজ করছে।
১৮ অক্টোবর রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের প্রখ্যাত বিদ্বান ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এর মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ ও মানবসেবা।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, হামসহ বিভিন্ন সংকটের সময় ফাউন্ডেশন আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চল, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রবল বন্যার সময়ও সংগঠনটি ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। যারা পা হারিয়েছেন, তাদের কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে আবারও স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ করে দেওয়ার মতো কাজও করেছে সংগঠনটি।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের মানুষ এ সংগঠন থেকে আরও কার্যকর সেবা পাবে।
দেশের চলমান সংকট মোকাবিলায় সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজেই ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।
তিনি বলেন, সরকারের নেওয়া এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা সংশ্লিষ্টদের দায়িত্ব। এ ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে, সেদিকে নজর দিতে হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গেন্ডারিয়ার রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে ব্যক্তিগত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তার দাবি, মাদক কারবারিদের পক্ষ থেকে হামলার আশঙ্কা থাকায় আত্মরক্ষার স্বার্থে তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ত্র যথাস্থানে রাখা হয়।
১৮ অক্টোবর রোববার দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
তার দাবি, গত ১৭ অক্টোবর শনিবার গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী কর্মসূচি চলাকালে একদল ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসে। এ সময় নিরাপত্তাঝুঁকির কারণে আত্মরক্ষামূলক অবস্থান নেন তারা।
বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও  এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে আসছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ সমস্যা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে মাদক-সংক্রান্ত সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকাটি পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন বলেও জানান।
প্রতিমন্ত্রীর দাবি, মাদকের আস্তানার কাছে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং জনবলসংকট দূর করতে সংশ্লিষ্ট থানাকে আধাসরকারি পত্র দেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগ এখনো বাস্তবায়নাধীন। পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে নাগরিকদের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে তিনি ওই এলাকায় যান।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিবৃতিতে ইশরাক হোসেন জানান, ঘটনাস্থলে যাওয়ার পর গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় সন্দেহভাজন মাদকের আস্তানাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৪ থেকে ৫টি অবৈধ ও অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, অভিযানে হেরোইন বা হেরোইনজাতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করে জব্দ করা আলামতসহ গেন্ডারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিও, ছবি ও খণ্ডিত শিরোনামের মাধ্যমে পুরো পরিস্থিতি তুলে ধরা হচ্ছে না। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক ও দৈনিক কালবেলাসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে তিনি আপত্তি জানান।
তার অভিযোগ, এসব প্রতিবেদনে অভিযানের সময় মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ জনকে আটকের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। এতে অভিযানের সামগ্রিক প্রেক্ষাপট আড়ালে থেকে যাচ্ছে বলে দাবি করেন তিনি। তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বক্তব্য তুলে ধরা হয়নি।
গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ও সামাজিক প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এটিভি/এসটিও
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার যুক্তরাজ্যে বিক্ষোভ হয়েছে। জ্ঞানেশ কুমারকে বহাল রাখার দাবিতে একই স্থানে পাল্টা বিক্ষোভও হয়।
১৭ অক্টোবর শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে বিক্ষোভটি হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে, শুক্রবার লন্ডনে যান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভে অংশ নিতে ভারতীয়দের আহ্বান জানান তিনি। শনিবার বিক্ষোভে অংশ নিয়ে ধ্রুব রাঠি ভাষণ দেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে ককরোচ জনতা পার্টির সমর্থকরা জড়ো হন। এ সময় তাদের পতাকা ও পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: সৌদি জোটের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ এক এক্স বার্তায় জানায়, তাদের সংগঠনের সদস্যরা ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হন এবং সেখানে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ বলে বার্তা দেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
এই বিক্ষোভের রেশ আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের একটি অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে পাল্টা বিক্ষোভ করেন। কংগ্রেস-সমর্থিত ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)’ এবং সমমনা অন্যান্য গোষ্ঠীর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের বাইরে যে বিক্ষোভ আয়োজন করা হয়েছিল, তার বিপরীতেই এই পাল্টা কর্মসূচি পালন করা হয়।
এটিভি/এসটিও
ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর প্রধান সীমান্তস্তম্ভসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের পক্ষ থেকে দুই শিশু, দুই নারী ও ১০ পুরুষসহ মোট ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
বিষয়টি বুঝতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তাদের বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন: সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
স্থানীয় সূত্রগুলোর দাবি, বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১৪ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এদিকে, নতুন করে পুশ-ইনের চেষ্টা ঠেকাতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবির সতর্ক টহল দলের বাধায় তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
এটিভি/এসআইআর
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার মধ্যরাতে নেত্রকোণা শহরের পুরাতন সিনেমা হল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপূর্ব এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।
গ্রেফতার সাজেবুল ইসলাম অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি দুর্গাপুরের আলোচিত ব্যক্তি তাজুল ইসলামের সহযোগী বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: মোটরসাইকেলে এসে সাংবাদিককে গুলি করে হত্যা
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি ইন্টারনেটভিত্তিক টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি পেইজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে চা পান করে বের হচ্ছিলেন আলিফ। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এটিভি/এসআইআর
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ অক্টোবর শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, যৌথ অভিযানে শামীম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে এ মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গত ১২ অক্টোবর শামীম (৩৮) ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শামীমের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। ওই দিন স্থানীয় একটি বাজারে তাকে প্রথম মারধর করা হয়।
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পর মসজিদে গিয়ে নামাজের মধ্যেই মারা গেলেন স্বামী
পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নেওয়ার সময় একদল লোক শামীমকে সেখান থেকে বের করে আবারও মারধর করে। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ অনুযায়ী, ওই দিন রাতে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয়। সেখান থেকে শামীমকে বের করে নিয়ে আবারও মারধর করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ফজলুল হক আমিনীকে করা হয়েছে প্রধান আসামি।
আগের ঘটনাগুলোতে উপস্থিত থাকা ও নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন আমিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে লোক জড়ো করে বিচারবহির্ভূতভাবে দলবদ্ধ হামলার পরিস্থিতি তৈরির কথাও তিনি স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এটিভি/এসআইআর