• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৩:২৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের অনিশ্চয়তা কাটল

৫ জুন ২০২৬ দুপুর ০১:০১:৩৩

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের অনিশ্চয়তা কাটল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখা নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের শঙ্কা অবশেষে দূর হয়েছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল।

জানা গেছে, বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও খেলা সম্প্রচার করবে। এ তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড প্রথমে ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়।

এর ফলে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছিল না। এতে দেশের কোটি কোটি ফুটবল সমর্থকের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তারা যৌথভাবে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম অপারেটর এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন।

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল ও টেলিকম খাতে নতুন আয়ের উৎস ব্যবহারের মাধ্যমে সম্প্রচার স্বত্ব অর্জনের পথ সুগম করা হয়েছে, যা এর আগে কোনো বিশ্বকাপের সময় প্রয়োগ করা হয়নি।

এদিকে, এবারের বিশ্বকাপ সম্প্রচারে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির কোনো আর্থিক ব্যয় থাকছে না। সম্প্রচারের সম্পূর্ণ খরচ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করবে বলে জানা গেছে।

ফলে দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us