• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৩ (24-May-2026)
  • - ৩৩° সে:

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

২৪ মে ২০২৬ বিকাল ০৫:৪৪:০৭

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

অনলাইন ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

২৪ মে রোববার দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার তুমব্রু নোম্যান্সল্যান্ডের জিরো পয়েন্টসংলগ্ন ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখ্যা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে প্রথমে অক্যমং তংচঙ্গ্যা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণে সঙ্গে থাকা অপর দুজনও প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫



Follow Us