• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৫:৫৫ (24-May-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল

২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

২৪ মে রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে সোহেল রানার বিরুদ্ধে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এর আগে সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলাটি পরিচালনার জন্য শনিবার আইন মন্ত্রণালয় বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭






Follow Us