ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ মে রোববার বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন— খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কারাগারগুলো থেকে তাদের মুক্তি দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available