অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
২৪ মে রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে গত ২০ মে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ফুঁসলিয়ে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান স্বপ্না আক্তার। পরে পরিবারের সদস্যরা আসামিদের বাসা থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন।
অভিযোগে বলা হয়েছে, সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে দেহ বিকৃত করা হয়। ঘটনার পর পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available