• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৫৬:২৬ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘন্টা যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৬:১২

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘন্টা যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

নিজস্ব প্রতিবেদক: শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘন্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ থাকবে।

Ad

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে তীব্র স্বল্পচাপ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক স্বল্পচাপের কারণে ভোগান্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us