আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
৮ জুন সোমবার স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর, বিবিসি'র।
স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালকের বরাতে প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে সোকসারজেন অঞ্চলে। দেশটির এই অঞ্চল মূলত ৪টি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত। এগুলো হলো—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাংগানি এবং জেনারেল সান্তোস সিটি।
পরিচালক আরও জানান, ওই অঞ্চলে অন্তত ১২৯ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ভূকম্পনটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available