• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৮:৩০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ইরান: আইডিএফ মুখপাত্র

৮ জুন ২০২৬ সকাল ০৯:২১:০০

ইসরায়েলে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ইরান: আইডিএফ মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান ‘মারাত্মক ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হামলার পরিণতির দায় তেহরানকেই বহন করতে হবে।

৭ জুন রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

এফি ডেফরিন জানান, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, হামলার বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিল ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ইরানের শাসকগোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। হামলা মোকাবিলায় আইডিএফের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরান আবারও একটি মারাত্মক ভুল করেছে। তারা সন্ত্রাসবাদ ও সংঘাতের পথ বেছে নিয়েছে।’

এদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান ব্যক্ত করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘আজ রাতেই তেহরানকে জ্বলতে হবে।’

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: ইসরায়েলি গণমাধ্যম
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us