• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪০:২৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ড্রোন হামলার জবাবে ইরানের উপকূলে মার্কিন বিমান হামলা

৬ জুন ২০২৬ সকাল ০৮:৪৪:৩৬

ড্রোন হামলার জবাবে ইরানের উপকূলে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

৬ জুন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে হরমুজ প্রণালি এলাকায় ইরান চারটি ড্রোন ছুড়লে মার্কিন বাহিনী সেগুলো আকাশেই ভূপাতিত করে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, ড্রোনগুলো ওই অঞ্চলে চলাচলরত বাণিজ্যিক ও আন্তর্জাতিক জাহাজকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ওমান উপসাগরের নিকটবর্তী ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় রাডার এবং নজরদারি কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন আলোচনা চললেও ইরানের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।

তেহরান চুক্তির পূর্বশর্ত হিসেবে তাদের আটকে থাকা তেল বিক্রির রাজস্বের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান।

এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়। বিশ্লেষকদের মতে, সর্বশেষ ড্রোন ও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us