আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে পরস্পরের ওপর হামলা বন্ধ রেখেছে ইরান-ইসরায়েল। গতকাল সোমবার দেশ দুইটি এমনটাই জানিয়েছে। তবে লেবাননে হিজবুল্লাহ’র ওপর ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আবারও সংঘাত শুরু করবে তেহরান বলে সতর্কও করেছে। খবর রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলও ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার গভীর রাতে তেহরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা জানায়, বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এ আঘাত হানা হয়েছে।
পাল্টা জবাবে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায়। তবে উভয় পক্ষ জানিয়েছে, এসব হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হামলার পর ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান—উভয় দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়।’
এদিকে, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র টেলিফোনে কথা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, ‘বিবি, তোমার সতর্ক থাকা উচিত। নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available