• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৫৭:০৭ (24-May-2026)
  • - ৩৩° সে:

চুক্তি হলে বাধাহীন তেল বিক্রি ও নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ পেতে পারে ইরান

২৪ মে ২০২৬ সকাল ১১:৫৮:২৫

চুক্তি হলে বাধাহীন তেল বিক্রি ও নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ পেতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করা হয়েছে। চুক্তি হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানো এবং ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সম্মত হতে হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল ও কিছু নৌ-অবরোধ প্রত্যাহার করতে পারে, যার ফলে দেশটি বাধাহীনভাবে তেল রপ্তানির সুযোগ পাবে।

২৪ মে রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে সব জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করবে এবং কোনো ধরনের টোল আদায় করবে না। পাশাপাশি প্রণালীর কিছু এলাকায় স্থাপিত মাইন অপসারণের প্রতিশ্রুতিও দিতে পারে।

চুক্তিতে আরও বলা হতে পারে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছে।

এছাড়া চুক্তি কার্যকর হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন। তবে হিজবুল্লাহ কোনো হামলা বা উসকানি দিলে ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিতে পারবে বলেও জানানো হয়।

মার্কিন ওই কর্মকর্তার দাবি, চুক্তি নিয়ে আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ তৈরি হতে পারে এবং ইরানের অর্থনৈতিক অগ্রগতির পথও খুলে যেতে পারে।

সূত্র: এক্সিওস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
২৪ মে ২০২৬ দুপুর ১২:২২:২৬









Follow Us