স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল টিম।
স্থানীয় সময় ভোরে দলটি তিজুয়ানায় পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বিপরীতে সীমান্তবর্তী শহর।
প্রতিবেদনে জানা যায়, শেষ মুহূর্তে খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ম্যানেজমেন্ট স্টাফ ভিসা পাননি। এ কারণে অ্যারিজোনায় নির্ধারিত মূল প্রস্তুতি ক্যাম্প বাতিল করে মেক্সিকোতে ক্যাম্প স্থানান্তর করা হয়।
শুরুর পরিকল্পনা অনুযায়ী ইরান দলের অ্যারিজোনায় অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। তবে ভিসা অনিশ্চয়তা দেখা দেওয়ায় শেষ মুহূর্তে তারা মেক্সিকোতে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়।
পরে যুক্তরাষ্ট্র খেলোয়াড়দের ভিসা অনুমোদন দিলেও দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফের ভিসা এখনো মেলেনি বলে জানা গেছে।
‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুইটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে দলটি।
ভিসা জটিলতা ও ক্যাম্প পরিবর্তনের কারণে প্রস্তুতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও দলটি নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available