• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪০:২৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

৯ জুন ২০২৬ সকাল ১১:৩৪:৩৪

রাঙামাটিতে পুলিশের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

৮ জুন সোমবার বিকেল থেকে ৯ জুন মঙ্গলবার পর্যন্ত রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ছাত্রলীগের রাঙামাটি পৌর কমিটির আহ্বায়ক এ.এইচ.এম. আলাউদ্দিন, যুবলীগ নেতা আরাফাত হোসেন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কথিত কিশোর গ্যাং লিডার সাইফুল ইসলাম পারভেজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আলাউদ্দিনের বাড়ি ভেদভেদী এলাকায়, আরাফাত হোসেনের বাড়ি রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকায় এবং সাইফুল ইসলাম পারভেজ ২ নম্বর ওয়ার্ডের মসজিদ কলোনীর বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, সাইফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে ডেভিল হান্ট সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের তৎপরতা, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us