নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ার (৪৮) কে আটক করেছে পুলিশ।
২৪ মে রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। নির্যাতিত শিশুটির বাব-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে শিশুটি কে ধর্ষণ করে।
শিশুটির মা জানান, অভিযুক্ত ধর্ষক আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে।
তিনি জানান, রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ২২ মে রাতে ফতুল্লার বক্তাবলি সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available