• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৩:০৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ও এলাকাবাসী

৮ জুন ২০২৬ বিকাল ০৩:০৮:১৪

সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ও এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি: ভারত থেকে ৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে পুশইন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা।

৭ জুন রোববার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। এঘটনায় রাতভর উত্তেজনা দেখা দেয় জামালপুর সীমান্তে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নেয় বিএসএফ। এক পর্যায়ে জোরপূর্বক ওই ৮ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী।

পুশইনের চেষ্টার খবর পেয়ে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।

বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় অবশেষে পুশইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সীমান্তে রাতভর লাঠিসোঁঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেয় স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

৮ জুন সোমবার ভোরে কয়েকজনকে দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা করা হয়। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় সেখানেও ব্যর্থ হয় পুশইন চেষ্টা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হয়েছে তবে এলাকাবাসীর সহায়তায় তা রুখে দেওয়া হয়েছে। বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us