পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদয়ানিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিবাদ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কলারদয়ানিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মো. আরিফুল হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান শানু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, সিনয়র যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম লিটন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপি ও কলারদয়ানিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় আলমগীর হোসেন বলেন, যে দলটি নারীর ক্ষমতায়নের কথা বলেছে তারা কিন্তু একজন নারীরকেও নমিনেশন দেয়নি। একটি মিথ্যা ভাওতার উপরে দাঁড়িয়ে তারা নির্বাচনটি করেছে। এই জুলাই সনদ তারাই মানেনি। আমরা ৩১ দফা করেছি, উচ্চকক্ষ হবে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের ভোটে। তারা প্রথমে এটি বলে পরবর্তী সময়ে সেই পিয়ার পদ্ধতির কথা বারবার বলেছে। জনগণের ভালোবাসা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available