ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ মে রোববার সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের গারদখানায় রাখা হয়।
একই মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও দুপুরের মধ্যে আদালতে হাজির করার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। আলোচিত এ মামলায় আজই পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হতে পারে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরেনসিক প্রতিবেদনে ঘটনার আগে শিশুটিকে ধর্ষণ এবং পরে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে। পরে মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
২৩ মে শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে ২০ মে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available