• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪২:৩৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

৮ জুন ২০২৬ বিকাল ০৩:০১:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

৮ জুন সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন—সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। 
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। ৪ জন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us