অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী
৯ জুন মঙ্গলবার থেকে নতুন এই দর কার্যকর রয়েছে।
গত ৬ জুন এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমায় ভরিতে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২ জুনের সমন্বয়ে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা তখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে রুপার দামও কমেছে। ভরিতে ৪০৮ টাকা কমে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়।
এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ২০ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে বেশিরভাগ সময়ই বৃদ্ধি দেখা গেছে।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available