• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৭:৩৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

৮ জুন ২০২৬ সকাল ০৮:২৮:১৫

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী নেপাল, ভারত ও চীনের কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের, তবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us