• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫০:৪২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি

৭ জুন ২০২৬ বিকাল ০৩:১৯:২৫

সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি

জামালপুর প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।

৭ জুন রোববার জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা।

রোববার সকালে জামালপুর সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা গুলোতে টহল জোরদার করতে দেখা গেছে।

বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যেকোন ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা ঘটেনি।

জামালপুর ৩৫ বিজিবি জানায়, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us