জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে হজরত আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জুন শুক্রবার সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available