• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:৫২ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ৩০

৮ মার্চ ২০২৪ সকাল ১০:১৯:৩৮

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুমুরদি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি ২ জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত এক যাত্রী জানান, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
নির্বাচনি ইশতেহারে যা বললেন তাসনিম জারা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৮:০৬

সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
সোনারগাঁওয়ে প্রতিবন্ধীকে হত্যা, গ্রেফতার-৫
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৩





মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:২৪



Follow Us