• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৫:৫৩ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে চোরাই মালামালসহ গ্রেফতার ২

২৩ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৩০:১৬

শাহরাস্তিতে চোরাই মালামালসহ গ্রেফতার ২

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চোরাই মালামালসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, ২১ জানুয়ারি রোববার বিকেলে শাহরাস্তি পৌরসভার কাজিরকামতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলো, ওই গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. রিপন (৩৫) ও আবদুল হকের ছেলে আতিকুর সবুজ (২৭)।

Ad
Ad

জানা যায়, গত শনিবার ভোরে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পৌরসভার উত্তর ঠাকুর বাজারে মো. আব্দুল কাইয়ূমের দোকানের শাটার ও থাই গ্লাসের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় চোররা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, স্মার্ট টিভি, কম্পিউটারসহ ২ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় দোকানের মালিক অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ রিপন ও সবুজকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকে চুরি যাওয়া কম্পিউটার, ১টি ডেল মনিটর, ১টি মাউস, ১টি কি-বোর্ড ও ২টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামি এবং চোরাই যাওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:২৪





বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৭:২৪



টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:২৬


Follow Us